লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, এক বছরের মধ্যে সর্বনিম্ন

মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতি গ্রহণের আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন ডলারের মান শক্তিশালী হয়েছে। এর পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার বৃদ্ধি পাওয়ায় গত শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। এই মূল্যবান ধাতুর দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৫টা ১৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৫ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৭ দশমিক ৯০ ডলারে নেমে আসে।

এ বিষয়ে ক্রিটিক্যাল মেটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি সেজ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ফেডের কঠোর মুদ্রানীতির আশঙ্কা স্বর্ণের ওপর নতুন করে চাপ তৈরি করেছে, যা ডলারকে শক্তিশালী করছে। তিনি উল্লেখ করেন, সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয়ও বর্তমানে বৃদ্ধি পেয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারবাজারে চলমান দরপতনের ফলে অনেক বিনিয়োগকারী অন্যান্য খাতের লোকসান পুষিয়ে নিতে স্বর্ণ বিক্রি করছেন।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। শুক্রবার রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ দশমিক ৫৮ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩০৯ দশমিক ৩৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৯০৬ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শীতের নতুন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনল ওয়ালটন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, এক বছরের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত হয়েছে: ০১:৫১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬