লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাংস্টারদের হুমকিতে বলিউডের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সিনে ওয়ার্কার্স

বলিউড তারকাদের লক্ষ্যবস্তু করে গ্যাংস্টারদের ধারাবাহিক হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের ওপর জনসমক্ষে গুলি চালানোর ঘটনা এবং অমিতাভ বচ্চন ও সাইফ আলী খানের মতো তারকাদের হুমকি পাওয়ার প্রেক্ষাপটে সংগঠনটি সরব হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে তারা।

অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন, যার অনুলিপি মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতীর কাছেও পাঠানো হয়েছে। শ্রমিক সংগঠনটির দাবি, গত কয়েক সপ্তাহে গ্যাংস্টাররা প্রকাশ্যে একাধিক অভিনেতাকে হুমকি দিয়েছে এবং তাদের হাতে ২০০ জন শুটার রয়েছে বলেও দাবি করা হয়েছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে চলচ্চিত্র নির্মাণের কাজ মারাত্মকভাবে ব্যাহত হবে।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই হুমকির কারণে লক্ষ লক্ষ শ্রমিক, প্রযুক্তিবিদ, শিল্পী এবং সেট কর্মীদের জীবিকা ঝুঁকির মুখে পড়েছে। তাদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বলিউডের শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে কর্মীরা কাজ হারাবেন এবং প্রযোজকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, জাতীয় রাজস্বে বলিউডের বড় অবদান রয়েছে এবং এটি বিশ্বজুড়ে ভারতের সুনাম বাড়ায়। গ্যাংস্টাররা প্রচার পাওয়ার বা চাঁদাবাজির উদ্দেশ্যে চলচ্চিত্র ব্যক্তিত্বদের সহজ লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে, যা ভারতের সেই সুনামকে ক্ষতিগ্রস্ত করছে। তাই তারকাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করছে অ্যাসোসিয়েশন।

জনপ্রিয় সংবাদ

শীতের নতুন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনল ওয়ালটন

গ্যাংস্টারদের হুমকিতে বলিউডের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সিনে ওয়ার্কার্স

প্রকাশিত হয়েছে: ০২:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬