লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ঐতিহ্যবাহী কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নারীরা, মিলছে বাড়তি আয়

পাবনার চাটমোহরে শীতের শুরুতেই ঐতিহ্যবাহী সুস্বাদু কুমড়ো বড়ি তৈরির ধুম পড়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের উঠান ও খোলা আঙিনায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বড়ি তৈরি ও রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্থানীয় নারীরা। দীর্ঘদিন ধরে এ কারবারের সঙ্গে যুক্ত চাটমোহরের শতাধিক পরিবার, যাদের জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে কুমড়ো বড়ি তৈরি ও বিক্রির অর্থ।

উপজেলা পৌর সদরের দোলং মহল্লায় এই কুমড়ো বড়ি তৈরির কর্মযজ্ঞ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এখানকার বাড়ির উঠান ও খোলা জায়গায় সকাল থেকেই নারীদের কর্মমুখর উপস্থিতি নজরে আসে। বড়ি প্রস্তুত করার কাজে কেউ মিলে ভেজানো ডাল ভাঙাচ্ছেন, কেউ পাকা চালকুমড়া মিশাচ্ছেন, আবার কেউ সুবিন্যস্তভাবে হাতের নিপুণ ছোঁয়ায় ছোট ছোট বড়ি গড়িয়ে রোদে সাজিয়ে রাখছেন। এই বড়ি তৈরিতে মূলত খেসারি, অ্যাংকর, ছোলা ও মাসকলাইয়ের ডাল ব্যবহার করা হয়। প্রক্রিয়ার শুরুতে ডাল কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে মিলে গুঁড়ো বা ভাঙানো হয়। এরপর এর সঙ্গে পাকা চালকুমড়া ভালোভাবে মিশিয়ে বড়ির মিশ্রণ তৈরি করা হয়। পরবর্তীতে তা হাত দিয়ে আকারে ছোট ছোট বড়ি বানিয়ে বাড়ির উঠান কিংবা খোলা জায়গায় রোদে শুকানো হয়।

শীতকালীন রন্ধনশৈলীতে কুমড়ো বড়ির রয়েছে এক বিশেষ খ্যাতি। বিশেষ করে চলনবিলের তাজা বোয়াল, শোল, টাকি, বাইম, বাতাসি ও টেংরাসহ দেশি নানা প্রজাতির মাছের সঙ্গে কুমড়ো বড়ি রান্না ভোজনরসিকদের কাছে অত্যন্ত প্রিয়। অনন্য স্বাদ ও আকর্ষণীয় ঘ্রাণের কারণে চাটমোহরের এই বড়ির চাহিদা কেবল স্থানীয় হাট-বাজারেই সীমাবদ্ধ নয়, দেশের নানা জেলাতেও ছড়িয়ে পড়েছে। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতারা যেমন এই বড়ি কিনে নিয়ে যান, তেমনি দেশে এসে প্রবাসী ব্যক্তিরাও বিদেশে ফেরার সময় পরিবারের জন্য সঙ্গে করে নিয়ে যান। ফলে চাটমোহরের ঐতিহ্যবাহী এই খাবার এখন দেশের সীমান্ত ছাড়িয়ে প্রবাসীদের হাত ধরে বিদেশেও পৌঁছে যাচ্ছে।

দোলং মহল্লার কারিগররা জানান, বছরের প্রায় ছয় মাস তাঁরা এই পেশায় ব্যস্ত থাকেন। পর্যাপ্ত রোদ পাওয়া গেলে মাত্র দুই দিনেই বড়ি পুরোপুরি শুকিয়ে বিক্রির উপযোগী হয়ে যায়। পরিবারের নারী সদস্যরা মূলত বড়ি তৈরি ও শুকানোর দায়িত্ব সামলান, আর শুকানো শেষ হলে পুরুষ সদস্যরা স্থানীয় হাট-বাজারে তা বিক্রি করেন। তবে গত বছরের তুলনায় এবার উপকরণের দাম অনেকটাই বেড়ে গেছে বলে জানিয়েছেন কুমড়ো বড়ির ব্যবসায়ী নিরঞ্জন ভৌমিক। তিনি জানান, এবার সব ধরনের ডালের দাম চড়া। বর্তমানে প্রতি কেজি খেসারি ডালের বড়ি ১৬০ টাকা, অ্যাংকর ডালের বড়ি ১৪০ টাকা এবং ছোলার ডালের বড়ি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে মাসকলাই ডালের বড়ি তৈরি এখনো শুরু হয়নি। উপকরণের দাম বেড়ে যাওয়ায় এবার ক্রেতাদেরও কিছুটা চড়া দামে বড়ি কিনতে হতে পারে।

সংসারে বাড়তি আয়ের আশায় এই কাজে নিজেদের যুক্ত রেখেছেন অনেকেই। দোলং মহল্লার কুমড়ো বড়ি তৈরির কারিগর উষা রাণী ভৌমিক বলেন, ‘সংসারে অনেক খরচ। তাই বসে না থেকে কুমড়ো বড়ি তৈরি করি। ছেলে হাট-বাজারে নিয়ে তা বিক্রি করে। এতে সংসারে বাড়তি কিছু আয় হয়, যা সংসার পরিচালনায় সহায়তা করে।’ তবে এই কাজের পেছনে নানাবিধ প্রাকৃতিক ঝুঁকিও রয়েছে। উষা রাণী জানান, একটানা বৃষ্টি হলে বড়ি শুকানো যায় না। ভেজা আবহাওয়ায় অনেক সময় বড়ি পচে যায়, যার ফলে তাঁদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। তবু সংসারের বাড়তি আয়, নারীদের কর্মসংস্থান এবং স্থানীয় ঐতিহ্য ধরে রাখার তাগিদে চাটমোহরের কুমড়ো বড়ি এখন শুধু শীতের খাবার নয়, অনেক পরিবারের জীবিকারও অন্যতম অবলম্বন হয়ে উঠেছে।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

পাবনায় ঐতিহ্যবাহী কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নারীরা, মিলছে বাড়তি আয়

প্রকাশিত হয়েছে: ০৮:৩২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬