লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাগলা মসজিদের সিন্দুক খুলে মিলল ১৫ বস্তা টাকা, মোট তহবিল ১৩৩ কোটি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে দান হিসেবে জমা হওয়া অর্থের পরিমাণ ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকায় পৌঁছেছে। এর পাশাপাশি মসজিদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা জমা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন।

এর আগে সকাল ৭টায় দীর্ঘ চার মাস ২৪ দিন পর মসজিদের দানবাক্সগুলো উন্মুক্ত করা হয়। এ সময় ১০টি স্থায়ী সিন্দুক এবং পাঁচটি অস্থায়ী ট্যাংক খুলে পাওয়া যায় ১৫ বস্তা টাকা। এর আগে সর্বশেষ গত ২৭ জুন মসজিদটির দানবাক্স খোলা হয়েছিল, তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। দানবাক্স থেকে প্রাপ্ত নগদ টাকা গণনার পর ব্যাংকে জমা করা হয়েছে।

দান হিসেবে পাওয়া সোনা, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা অবস্থায় জেলা ট্রেজারিতে সংরক্ষণ করার নিয়ম রয়েছে। গত ১২ অক্টোবর সিলগালা খুলে গণনার পর ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেই বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে।

আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের অংশ হিসেবে ইতিমধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ ফাঁকা জমি পাগলা মসজিদের নামে কেনা হয়েছে। এছাড়া কমপ্লেক্সের দৃষ্টিনন্দন নকশা প্রণয়নের কাজও এখন শেষ পর্যায়ে রয়েছে।

মসজিদের এই বিপুল তহবিল থেকে কমপ্লেক্সের অধীন মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনাসহ যাবতীয় খরচ বহন করা হয়। পাশাপাশি মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং অবকাঠামোগত নানা উন্নয়ন কাজে অর্থ ব্যয় করা হয়। তহবিলের লভ্যাংশের একটি অংশ দিয়ে জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয়। ঐতিহ্যবাহী এই মসজিদের মাদরাসা থেকে এ পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থী হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন।

শনিবার দানবাক্স খোলা ও টাকা গণনার কাজে অংশ নেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ জন শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মী। পুরো কার্যক্রম পরিচালনা ও সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

পাগলা মসজিদের সিন্দুক খুলে মিলল ১৫ বস্তা টাকা, মোট তহবিল ১৩৩ কোটি

প্রকাশিত হয়েছে: ০৫:৩৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬