লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে সাম্প্রদায়িক হামলার তথ্য মিথ্যা ও গুজব, জানাল পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, তাকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ। জেলা পুলিশের ভাষ্যমতে, ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু পরিবারের বাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার কোনো ঘটনা ঘটেনি। শনিবার (২১ নভেম্বর) নড়াইল জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির মিছিলে হামলার ঘটনা ঘটে। ওই সংঘর্ষে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ শেখ (৪৫) এবং জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪০) নিহত হন। শহীদ শেখ মির্জাপুর গ্রামের নেছার শেখের ছেলে এবং সোহেল মোল্লা বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের সন্তান দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের জের ধরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ভুক্তভোগী পরিবারের স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে একত্রিত হন। একপর্যায়ে তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে পুলিশ এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

নড়াইলে সাম্প্রদায়িক হামলার তথ্য মিথ্যা ও গুজব, জানাল পুলিশ

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬