লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড

পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে গোপন সংবাদের ভিত্তিতে নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২২ নভেম্বর রবিবার রাত ৯টার দিকে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল দুধ, জেলি এবং নকল দুধ তৈরির উপকরণ হিসেবে ২৫০ গ্রাম কস্টিক সোডা জব্দ করা হয়, যা পরবর্তীতে ধ্বংস করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় এই অভিযানে চারজনকে সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে গোপালনগরের বাসিন্দা আবুল হোসেনকে (৩৫) ছয় মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা এবং ওমর ফারুককে (২৫) এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই এলাকার ভ্যানচালক আসলাম (২৫) ও চাঁদ আলীকে (৪০) দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ফরিদপুর থানা পুলিশ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব উদ্দিনের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সমর্থকদের ‘ছোট বিদ্রোহ’, নিহত ৪ ও বাড়ছে ভারত-বাংলাদেশ টানাপোড়েন

ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬