লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌজা রেটের বদলে বাজারমূল্যে জমি নিবন্ধনের নতুন উদ্যোগ

জমি ও সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণের নতুন উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় এই নতুন বাজারমূল্য কার্যকর করা হবে। ১৬ নভেম্বর নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বাজারমূল্যের তালিকা প্রস্তুত করে অধিদপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১০ নভেম্বর ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন বিধিমালায় সর্বনিম্ন মৌজা রেটের পরিবর্তে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের ওপর জোর দেওয়া হয়েছে। এই মূল্য নির্ধারণে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে তিন স্তরের কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে প্রশাসন, গণপূর্ত, স্থানীয় সরকার, ভূমি, কর এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।

নতুন এই সিদ্ধান্তের ফলে আবাসন খাতে নতুন সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, এই সিদ্ধান্তের ফলে জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা সাধারণ ক্রেতাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করবে। তিনি জানান, আবাসন ব্যবসায় ধস নামলে এর সাথে সংশ্লিষ্ট প্রায় ২৭০টি লিংডিন ইন্ডাস্ট্রি এবং লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। রিহ্যাব এই সিদ্ধান্তের প্রতিবাদে সরকারের কাছে যৌক্তিক দাবি তুলে ধরবে এবং নিবন্ধন খরচ ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার আহ্বান জানাবে।

অন্যদিকে, নর্থসাউথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী মনে করেন, আবাসন খাতকে শুধু রাজস্ব আদায়ের উৎস হিসেবে দেখা উচিত নয়। নিবন্ধন ব্যয় সহনীয় পর্যায়ে থাকলে লেনদেন বাড়বে এবং দীর্ঘমেয়াদে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। তবে কিছু বিশেষজ্ঞ এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, নিয়মিত বাজারদরের ভিত্তিতে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হলে করব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব হবে।

নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫-২৬ সালের জন্য নির্ধারিত বিদ্যমান বাজারমূল্য তালিকার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সারাদেশে নতুন এই মূল্যতালিকা একযোগে কার্যকর করা হবে। নতুন ব্যবস্থায় জমির অবস্থান, সাম্প্রতিক কেনাবেচা, অবকাঠামোগত সুবিধা এবং গণশুনানির তথ্যও বাজারমূল্য নির্ধারণে বিবেচনা করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জমি ও স্ট্যাম্প কর থেকে সরকার ১১ হাজার ৭৫৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। সংশোধিত বিধিমালায় ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ফলে কমিটিগুলোকে এখন ন্যূনতম মূল্য নয়, সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করতে হবে। এ কাজের জন্য তিন স্তরে কমিটি গঠন করা হবে। সিটি করপোরেশন এলাকার জমির মূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। এর সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার। পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির মূল্য নির্ধারণ করবে জেলা কমিটি। এ কমিটির নেতৃত্বে থাকবেন জেলা প্রশাসক (ডিসি)। আর এসব এলাকার বাইরে অন্যান্য স্থানের জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি। এর সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রতিটি কমিটিতে প্রশাসন, গণপূর্ত, স্থানীয় সরকার, ভূমি, কর এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা থাকবেন। ২০২৪ সালে এই প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মৌজা রেটের বদলে বাজারমূল্যে জমি নিবন্ধনের নতুন উদ্যোগ

মৌজা রেটের বদলে বাজারমূল্যে জমি নিবন্ধনের নতুন উদ্যোগ

প্রকাশিত হয়েছে: ০৩:৩৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬