লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সাত খুন: স্বীকারোক্তিতেই মিলল ৫-৬ কোটি টাকার লেনদেনের তথ্য

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানিতে আসামিদের দেয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভয়াবহ সব বিবরণ আদালতে উপস্থাপন করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শেষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ অনীক রুশদ হক প্রেস ব্রিফিংয়ে জানান, মামলার সুরতহাল প্রতিবেদন এবং আসামিদের জবানবন্দির তথ্যের মধ্যে শতভাগ মিল পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করেন যে, হাইকোর্টের দেয়া সাজা বহাল থাকবে।

শুনানির শুরুতে হাইকোর্টের রায়ের অংশ বিশেষ পড়ে শোনানো হয়, যেখানে কার কী ভূমিকা ছিল তা স্পষ্ট করা হয়েছে। অনীক আর হক জানান, এই মামলায় হাইকোর্ট ১৫ জনকে ফাঁসি, ১১ জনকে যাবজ্জীবন এবং আরও ৯ জনকে ১০ বছর ও ৭ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। তিনি বলেন, এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় জবানবন্দিই মূল ভিত্তি। সাবেক র‍্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক এবং সিপাহী আবু তৈয়বের জবানবন্দির অংশবিশেষ আদালতে পড়ে শোনানো হয়েছে। সময়ের অভাবে সিপাহী আবু তৈয়বের জবানবন্দিটি পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি।

আসামিরা অত্যন্ত সাবলীলভাবে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন উল্লেখ করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান, জবানবন্দিতে তারা বলেছেন, পাঁচজনকে ধরার পর আরও দুইজন চিৎকার করায় তাদেরও ধরে ফেলা হয়। এরপর তৎকালীন অধিনায়ক তারেক সাঈদ নির্দেশ দেন সাতজনকেই গুম করে ফেলার। হত্যাকাণ্ডের পর তারা স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করেছেন। তিনি বলেন, ঘটনাটি সিনেমার গল্পের মতো মনে হলেও আসামিদের বক্তব্য হুবহু মিলে যাচ্ছে।

লাশ গুমের কৌশল সম্পর্কে তিনি জানান, আসামিরা পলিথিন বেঁধে মৃত্যু নিশ্চিত করার পর ট্রলারে করে নদীতে ফেলার সময় লাশ যাতে ভেসে না ওঠে, সেজন্য প্রত্যেকের পেটে ছুরি দিয়ে আঘাত করেছিলেন। সুরতহাল প্রতিবেদনেও এর সত্যতা মিলেছে। এছাড়া এই হত্যাকাণ্ডের পেছনে ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার এবং কয়লা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে বলে তিনি জানান।

নেপথ্যের নির্দেশদাতা হিসেবে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের নাম উল্লেখ করে অনীক আর হক বলেন, তারেক সাঈদ নিজেই স্বীকার করেছেন যে, জিয়াউল আহসানের অনুমতি ছাড়া র‍্যাব তখন কোনো কাজ করত না। বর্তমানে জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, অপরাধের ভয়াবহতা বিবেচনায় হাইকোর্টের দেয়া সাজা অত্যন্ত যৌক্তিক এবং যেকোনো সুস্থ মানুষই এই আসামিদের জন্য একই শাস্তি কামনা করবেন।

জনপ্রিয় সংবাদ

পলাতক আওয়ামী লীগের ফাঁদে পা না দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নারায়ণগঞ্জের সাত খুন: স্বীকারোক্তিতেই মিলল ৫-৬ কোটি টাকার লেনদেনের তথ্য

প্রকাশিত হয়েছে: ০৯:৪৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬