লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা সরকারের

বর্তমান সরকার নারীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম করতে স্নাতক বা অনার্স পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলাকালে সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা এইচএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিল, আর এবার বর্তমান সরকার তা অনার্স পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে।

নারী শিক্ষার প্রসারের পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, উচ্চশিক্ষায় আগ্রহী মেয়েদের জন্য এই বিনামূল্যে শিক্ষার সুবিধার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করা হবে। এসময় সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করে তিনি তাদের অধিবেশন পর্যবেক্ষণের বিষয়টি তুলে ধরেন।

একই অধিবেশনে সংসদ সদস্য শাম্মী আক্তারের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের কথা জানান। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ। পর্যায়ক্রমে এই সব শিক্ষার্থীর কাছে স্কুল ড্রেস ও ব্যাগ পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠক

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা সরকারের

প্রকাশিত হয়েছে: ০৪:০০:২১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬