লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধার ভিত্তিতে ফল প্রকাশের নির্দেশ আপিল বিভাগের

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এক শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর পরীক্ষার ফল কোটা নয়, বরং মেধার ভিত্তিতে নতুন করে প্রকাশ করতে হবে। এছাড়া, এই নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে দায়ের করা মামলার ১৫১ জন রিটকারীকে আগামী ৬০ দিনের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদানের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ২২ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া ২১ জেলা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশিত হয়েছিল। সেই ফলাফলে ৪৬ হাজার ১৯৯ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে ওই ফল প্রকাশের বৈধতাকে চ্যালেঞ্জ করে ১৫১ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট রিটকারীদের পক্ষে রায় প্রদান করলে রাষ্ট্রপক্ষ সেই রায়ের বিরুদ্ধে আপিল করে। আপিল বিভাগের সর্বশেষ শুনানিতে হাইকোর্টের সেই রায় বহাল রাখা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৪৬ হাজার ১৯৯ পরীক্ষার্থীর ফল কোটা নয়, মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে জমি দখলের চেষ্টা

প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধার ভিত্তিতে ফল প্রকাশের নির্দেশ আপিল বিভাগের

প্রকাশিত হয়েছে: ০১:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬