লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুর-২ এ নতুন আউটলেট চালু করল স্বপ্ন

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালু করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯,০০০ বর্গফুট আয়তনের এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই নতুন শাখাটির মাধ্যমে দেশজুড়ে স্বপ্ন’র মোট আউটলেটের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬১টিতে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্ন’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অফ অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অফ অপারেশনস মো. ফয়সাল হক, এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারী এবং সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মোহাম্মদ আবু সুফিয়ান।

উদ্বোধনের সময় সাইফুল আলম রাসেল জানান, গ্রাহকদের দোরগোড়ায় মানসম্মত ও নির্ভরযোগ্য রিটেইল সেবা পৌঁছে দিতে স্বপ্ন প্রতিশ্রুতিবদ্ধ। মিরপুর-২ এর স্থানীয় বাসিন্দারা এখন থেকে এই আউটলেটের মাধ্যমে উন্নত মানের পণ্য ও সেবা আরও সহজে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের সেরা কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাদের।

নতুন এই আউটলেটে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য, তাজা ফলমূল ও সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, বেকারি আইটেম, ব্যক্তিগত পরিচর্যা সামগ্রী এবং গৃহস্থালির বিভিন্ন পণ্য একই ছাদের নিচে পাবেন। স্টোরটি আধুনিক লেআউট এবং শীতাতপনিয়ন্ত্রিত পরিচ্ছন্ন পরিবেশে দ্রুত ও গ্রাহকবান্ধব সেবা প্রদানের লক্ষ্যে সাজানো হয়েছে। এছাড়া উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় ও বিশেষ অফার ঘোষণা করা হয়েছে, যা বছরজুড়ে বিভিন্ন উৎসবেও অব্যাহত রাখার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে নেতৃত্বের পরিবর্তন নিয়ে বিসিবি বোর্ড সভায় উত্তাপ

রাজধানীর মিরপুর-২ এ নতুন আউটলেট চালু করল স্বপ্ন

প্রকাশিত হয়েছে: ১২:০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬