লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমিনবাজার-হেমায়েতপুর সড়কে ২০ বছরের ময়লার ভাগাড় অপসারণ শুরু

দীর্ঘ প্রায় ২০ বছর ধরে চলা জনদুর্ভোগ লাঘবে ঢাকার আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কের দুই পাশের ময়লার ভাগাড় অপসারণ এবং এলাকাটিকে দুর্গন্ধমুক্ত ও দৃষ্টিনন্দন করার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম উপস্থিত ছিলেন।

জানা গেছে, সম্প্রতি মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়কের পাশের ময়লার স্তূপ ও তীব্র দুর্গন্ধ লক্ষ্য করেন। এরপরই তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জনদুর্ভোগ দূর করার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই প্রতিমন্ত্রী ঢাকা জেলা প্রশাসনকে এলাকাটি দ্রুত পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের নির্দেশনা দেন।

শনিবার কার্যক্রমটি সরেজমিন পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, এই বিশেষ উদ্যোগের আওতায় সড়কের দুই পাশের সব বর্জ্য অপসারণ করে তা নির্ধারিত ল্যান্ডফিলে স্থানান্তর করা হবে।

পরবর্তী ধাপে রাস্তার দুই পাশ বালি ও মাটি দিয়ে ভরাট করে ঢাল সংরক্ষণের জন্য প্যারাসাইক্লিং করা হবে, যাতে বৃষ্টির পানিতে মাটি ধসে না যায়। এছাড়া পরিবেশ ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে রাস্তার দুই পাশে নিম, সুপারি ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হবে। ভবিষ্যতে নতুন করে কেউ যেন সেখানে ময়লা ফেলতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

সাভারের বন্ধ ট্যানারি সচল করতে সরকারি সহায়তার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

আমিনবাজার-হেমায়েতপুর সড়কে ২০ বছরের ময়লার ভাগাড় অপসারণ শুরু

প্রকাশিত হয়েছে: ০৮:৪৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬