লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এই কমিটিতে বর্তমানে ১২ জন সদস্য রয়েছেন। তবে ভবিষ্যতে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করে এটিকে ১৭ সদস্যের কমিটিতে পুনর্গঠনের সুযোগ রাখা হয়েছে। কমিটিতে সরকারি দল বিএনপির পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপি থেকে কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি (বরগুনা-২), আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), জয়নুল আবেদীন (বরিশাল-৩), প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), প্রতিমন্ত্রী ফারজানা শারমিন (নাটোর-১), মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩) এবং সংরক্ষিত মহিলা আসন-৮-এর সদস্য শাকিলা ফারজানা। এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালীব রহমান (ভোলা-১), গণঅধিকার পরিষদের প্রতিমন্ত্রী নুরুল হক (পটুয়াখালী-৩) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলি উল্লাহ (বরগুনা-১)।

বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, সরকার জনগণের রায়কে সম্মান করতে চায়, তবে তা কার্যকর করতে হলে সংবিধান সংশোধন করা প্রয়োজন। সংবিধান সংস্কার পরিষদ-সংক্রান্ত কোনো বিষয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে তা এই বিশেষ কমিটিতে আলোচনা করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত ‘দুই শপথ’ প্রসঙ্গের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সংসদ বিদ্যমান সংবিধান অনুযায়ী নির্বাচিত হয়েছে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো সাংবিধানিক বা আইনগত ভিত্তি নেই। তাই দ্বিতীয়বার শপথ নেওয়ার বিষয়টি সঠিক নয়।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি

জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

প্রকাশিত হয়েছে: ১২:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬