লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, পুনঃপরীক্ষার সুযোগের আশ্বাস

বন্যা পরিস্থিতি, এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উদ্ভূত জটিলতা এবং শিক্ষার্থীদের নিয়ে করা বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি জানান, বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল। কোথাও পরীক্ষাকেন্দ্রে পানি ওঠার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের সহায়তায় বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যার উদাহরণ হিসেবে তিনি কুমিল্লাসহ কয়েকটি এলাকার কথা উল্লেখ করেন।

প্রশাসনিক গাফিলতির কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে বা পরীক্ষা দিতে না পারলে তথ্য যাচাই সাপেক্ষে পুনঃপরীক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এ ধরনের পরিস্থিতির জন্য পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে এবং ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘তোমরা পড়ার টেবিলে ফিরে যাও। তোমরাই দেশের ভবিষ্যৎ। কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।’

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, পুনঃপরীক্ষার সুযোগের আশ্বাস

প্রকাশিত হয়েছে: ০২:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬