লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব নেওয়ার এক বছর পরই পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো তার দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) ইউক্রেনের পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে সিভিরিদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণ ও অনুমোদন করেছে।

বিদায়ী ভাষণে সিভিরিদেঙ্কো বলেন, এই বছরের প্রতিটি দিনই ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং এবং কঠিন সব সিদ্ধান্তের দাবিদার। যে সমর্থন ও বিশ্বাস তিনি পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও জানান, সবসময়ই কাজের ফলাফলকে তিনি সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন।

সিভিরিদেঙ্কোর পদত্যাগের ফলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী ইউক্রেনের বর্তমান পুরো সরকারের পদত্যাগ নিশ্চিত হয়েছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান সের্হি কোরেতস্কির নাম জোরেশোরে শোনা যাচ্ছে। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন সিভিরিদেঙ্কোর পূর্বসূরি ডেনিস শমিহাল এবং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভ।

ইউক্রেনের প্রধানমন্ত্রীর মূল দায়িত্বের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নীতি ও অর্থনীতি সচল রাখা এবং রাশিয়ার অবিরাম হামলায় ক্ষতিগ্রস্ত বেসামরিক অবকাঠামো মেরামতের তদারকি করা। বিদায়ী প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, আসন্ন শীতকাল নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ বিদ্যুৎ গ্রিড ও গ্যাস লাইনে রাশিয়ার হামলার তীব্রতা এই সময়ে দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য যে, শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠার পর এক বছর আগে সিভিরিদেঙ্কোকে মন্ত্রিসভার দায়িত্বে আনা হয়েছিল। তবে সমালোচকদের দাবি, প্রশাসনে শুদ্ধি অভিযান বা দুর্নীতি দমনে তিনি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন এখন রাজনৈতিক কৌশল পরিবর্তনের পথে এবং নতুন মুখের প্রয়োজন, তবে মন্ত্রিসভায় এই রদবদলের বিষয়ে এর চেয়ে বেশি বিস্তারিত কিছু জানাননি তিনি।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

দায়িত্ব নেওয়ার এক বছর পরই পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৯:৪৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬