লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির সঙ্গে মাঠের সেই তর্কের কারণ জানালেন বেলিংহাম

৯০ মিনিটের একটি ফুটবল ম্যাচে মোট ২৬টি ফাউল হয়েছে, যার মধ্যে ১৫টি করেছে আর্জেন্টিনা এবং ১১টি ইংল্যান্ড। খেলার এই উত্তেজনার মাঝে এক পর্যায়ে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জুড বেলিংহাম। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবল বিশ্বে নানা জল্পনা তৈরি হয়।

তবে বিষয়টি নিয়ে বেলিংহাম নিজেই মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাটি ছিল একটি ফাউলকে কেন্দ্র করে হওয়া সাধারণ একটি আলোচনা। এটিকে অতিরঞ্জিত না করার আহ্বান জানিয়ে ইংলিশ তরুণ তারকা বলেন, আসলে আমরা শুধু একটি ফাউল নিয়ে কথা বলছিলাম। এতে খারাপ কিছু ছিল না। আমি জানি সবাই এটাকে বড় বিষয় বানানোর চেষ্টা করবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি।

ঠিক কী নিয়ে তাদের মধ্যে কথা হয়েছিল, তার ব্যাখ্যায় বেলিংহাম বলেন, আমার মনে হয়েছিল এর আগে আমাদের ওপর একটি ফাউল হয়েছিল। তখন মেসি পাল্টা প্রশ্ন করেন, আমার ওপর হওয়া ফাউলের কী হবে? আমি তখন তাকে উত্তরে বলি, তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারো। ব্যস, এতটুকুই!

ভিডিওতে মেসি ও বেলিংহাম দুজনকেই বেশ রাগান্বিত দেখালেও, বেলিংহাম স্পষ্ট করেছেন যে তাদের মধ্যে ব্যক্তিগত কোনো বিরোধ বা তিক্ততা নেই। বরং ম্যাচ শেষে তিনি মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা তুলে ধরেছেন। বেলিংহামের ভাষায়, অবশ্যই হেরে যাওয়ার কষ্টটা অনেক। কিন্তু মেসির মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটাও আমার জন্য বিশেষ সৌভাগ্যের।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে হামলার প্রতিবাদে বুধবার দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

মেসির সঙ্গে মাঠের সেই তর্কের কারণ জানালেন বেলিংহাম

প্রকাশিত হয়েছে: ১১:১৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬