লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা চতুর্থ শিরোপা জিততে পারবে না: ক্যাসিয়াস

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা লড়াইয়ের ঠিক আগমুহূর্তে আর্জেন্টিনাকে নিয়ে নিজের মতামত জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। তার দৃঢ় বিশ্বাস, লিওনেল স্কালোনির শিষ্যরা এবার তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারবে না। বরং ২০১০ সালের পর স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বলে তিনি মনে করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যাসিয়াস আত্মবিশ্বাসের সঙ্গে লেখেন, তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না। চতুর্থ তারকা জয়ের কোনো সুযোগ নেই। এখন সময় আমাদের দ্বিতীয় তারকা জয়ের। এগিয়ে যাও স্পেন।

গত বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে ইংল্যান্ডের রক্ষণাত্মক কৌশলের কঠোর সমালোচনা করেছেন ক্যাসিয়াস। ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও, এরপর কোচ টমাস টুখেলের দল কেবল রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় ক্যাসিয়াস বলেন, ভুল রণকৌশলের কারণেই ইংল্যান্ড পরাজিত হয়েছে। শেষ ৩০ মিনিট তারা আর্জেন্টিনাকে পুরো খেলার নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ করে দিয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত আর্জেন্টিনা তাদের রক্ষণব্যূহ ভাঙতে সক্ষম হয়। ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর, যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। এই ম্যাচে জয়ী দলই বিশ্ব ফুটবলের নতুন চ্যাম্পিয়ন হিসেবে মুকুট পরবে।

জনপ্রিয় সংবাদ

শনিবার নাটোর ও গোপালগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আর্জেন্টিনা চতুর্থ শিরোপা জিততে পারবে না: ক্যাসিয়াস

প্রকাশিত হয়েছে: ০৩:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬