লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনাল নিয়ে নিজের অবস্থান জানালেন পেপ গার্দিওলা

ম্যানচেস্টার সিটির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর বর্তমানে কোচিংয়ের বাইরে সময় কাটাচ্ছেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। গত জুন মাসে দীর্ঘ এক দশকের সফল অধ্যায়ের ইতি টেনে তিনি ক্লাবটি ছাড়েন। আসন্ন বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাত না দেখালেও, নিজের মূল্যায়ন তুলে ধরেছেন তিনি। রোববার দিবাগত রাতে নিউজার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তার দেশ স্পেন এবং সাবেক শিষ্য লিওনেল মেসির আর্জেন্টিনা।

স্প্যানিশ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে গার্দিওলা জানান, বিশ্বকাপে তিনি কোনো নির্দিষ্ট দলকে সমর্থন দিচ্ছেন না। তবে পছন্দের খেলোয়াড়দের দলের প্রশংসা করতে এবং তাদের উৎসাহ জোগাতে তিনি পছন্দ করেন। তিনি বলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সেখানে এমন খেলোয়াড় আছে যাদের তিনি চেনেন; একইভাবে ফ্রান্স বা পর্তুগালের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

স্পেনের সম্ভাবনা নিয়ে আশাবাদী গার্দিওলা মনে করেন, মাঝমাঠে রদ্রি ও পেদ্রি যদি তাদের সেরাটা দিতে পারেন এবং লামিন ইয়ামাল নিজের দক্ষতা প্রদর্শন করতে পারেন, তবে স্পেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। ইনজুরির কারণে ইয়ামাল কিছুটা পিছিয়ে থাকলেও তার অবিশ্বাস্য দক্ষতা ও মানসিকতা ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে, আর্জেন্টিনার শক্তির মূল উৎস হিসেবে লিওনেল মেসির ফর্মের কথা উল্লেখ করেন তিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মেসি যেকোনো পরিস্থিতি বদলে দিতে ওস্তাদ বলে মন্তব্য করেন এই কোচ।

নিজের কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে গার্দিওলা বলেন, বার্সেলোনায় ৩৭ বছর বয়সে শুরু করা ক্যারিয়ারের বর্তমান বয়স ৫৬ বছর। তিনি এখন নতুন কিছু করতে চান এবং আপাতত পর্দার আড়ালে থাকতেই পছন্দ করছেন। তবে ভবিষ্যতে ইতিহাদ স্টেডিয়ামে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া ম্যানচেস্টার সিটিতে থাকার সময় ইয়ুর্গেন ক্লপকে নিজের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করেন গার্দিওলা। তিনি বলেন, ক্লপ এমন একজন কোচ যিনি ২০ মিনিটের মধ্যে ম্যাচের পরিস্থিতি বদলে দিয়ে তাকে অস্থির করে তুলতেন।

জনপ্রিয় সংবাদ

ঝাড়খণ্ডে গ্রেফতার ভারতের একমাত্র জীবিত মাওবাদী পলিটব্যুরো সদস্য

বিশ্বকাপ ফাইনাল নিয়ে নিজের অবস্থান জানালেন পেপ গার্দিওলা

প্রকাশিত হয়েছে: ১১:১৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬