লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন যে, এই দুর্যোগে মোট ৫ হাজার ৬৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা।

গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়।

ভূমিকম্পে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, আহতদের বেশিরভাগই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে গৃহহীন হয়ে পড়া প্রায় ২০ হাজার মানুষ এখনো বিভিন্ন জনাকীর্ণ ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন। এসব ক্যাম্পের অনেকগুলোতেই পর্যাপ্ত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব রয়েছে বলে জানা গেছে।

পুনর্গঠন কাজের বিষয়ে দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪ কোটি ৬০ লাখ ডলার তহবিল ব্যবহারের পরিকল্পনা করছে। যদিও এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে আইএমএফ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে হামলায় বিএনপি নেতার মৃত্যু

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬