লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে সোনার দাম বাড়ল ভরিপ্রতি ১,৬৩৩ টাকা

দেশের বাজারে আজ মঙ্গলবার সোনার দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, দেশের বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন এই দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই দাম আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৪ জুলাই সোনার দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা করা হয়েছিল। আজ সকাল ১০টা ২৯ মিনিট পর্যন্ত ওই দামেই লেনদেন হয়েছে। সোনার গহনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে সমিতি। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা। আজ সকাল ১০টা ২৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র

দেশের বাজারে সোনার দাম বাড়ল ভরিপ্রতি ১,৬৩৩ টাকা

প্রকাশিত হয়েছে: ০৬:১৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬