লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ৩ মামলা, ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া-ভুলতা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, নিরাপদ ওষুধ ও কসমেটিকসের বাজার ব্যবস্থা বজায় রাখা এবং আইন বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) এই অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় একজনকে ২০ হাজার টাকা এবং অপর দুইজনকে ১৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান বলেন, জনস্বাস্থ্য রক্ষা, ভেজাল ও নিম্নমানের ওষুধ ও কসমেটিকসের বাজার নিয়ন্ত্রণ এবং নিরাপদ পণ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে। তিনি আরও জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

তৈরি পোশাক খাতে বিদেশি ছাড়াই শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ৩ মামলা, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৩:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬