লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসিয়ানের সঙ্গে আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় বিভিন্ন হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির (ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন-টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে তিনি আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারি, জলবায়ুজনিত অভিঘাত, সাইবার হামলা এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্নের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে, যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবিলা কাঠামো এসব চ্যালেঞ্জের বিরুদ্ধে সম্মিলিত প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার উপায় নিয়েও তিনি আলোকপাত করেন।

পাঁচ দশক আগে স্বাক্ষরিত টিএসি চুক্তিতে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মতো নীতিগুলো নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ২০০৭ সালে এই চুক্তিতে যোগ দেয় এবং আসিয়ানের নীতিভিত্তিক কাঠামোর সঙ্গে আবদ্ধ হওয়া দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অন্যতম ছিল।

ম্যানিলা সফরের অংশ হিসেবে ড. খলিলুর রহমান ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিচ্ছেন। টিএসির ৫০তম বার্ষিকীর অনুষ্ঠানের ফাঁকে তিনি চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি সরবরাহ, পানি সম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন এবং সার্কুলার ইকোনমির মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গুম প্রতিরোধে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন

আসিয়ানের সঙ্গে আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০২:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬