লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম তীরে অবৈধ বসতি ইলি তিন গুণ বড় করার ঘোষণা ইসরায়েলের

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের অদূরে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতি ‘ইলি’ আরও সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জানিয়েছেন, এই বসতি এলাকায় নতুন করে ৭৬৩টি আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার ইসরায়েলের ‘চ্যানেল ১৪’-এর সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ৭৬৩টি ইউনিট নির্মিত হলে আগামী কয়েক বছরের মধ্যে অবৈধ ইলি বসতির বর্তমান আয়তন তিন গুণ বৃদ্ধি পাবে। নাবলুসের কাছে সাম্প্রতিক এক প্রাণঘাতী সংঘাতের ঘটনার পরপরই বসতি সম্প্রসারণের এই বড় ধরনের পরিকল্পনা প্রকাশ্যে এল। গত শুক্রবার নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল গ্রামের কাছে চরমপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হওয়ার রেশ না কাটতেই এই সিদ্ধান্তের কথা জানা গেল।

ইসরায়েলি সরকার পশ্চিম তীরে নতুন নতুন খামার ও বসতি স্থাপন প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী স্মোটরিচ। বসতি সম্প্রসারণের এই নীতির অন্যতম সমর্থক হিসেবে পরিচিত এই মন্ত্রী আসন্ন নির্বাচনে একজন শক্তিশালী প্রার্থী। চলতি মাসের শুরুর দিকে তিনি জানিয়েছিলেন, পশ্চিম তীরে নতুন ৩৪টি বসতি স্থাপনের জন্য ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট ১৩০ কোটি শেকেল বা প্রায় ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের বাজেট অনুমোদন করেছে।

স্মোটরিচের তথ্যমতে, ২০২২ সালের শেষের দিকে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ১০৪টি নতুন বসতি এবং ১৬০টি কৃষি আউটপোস্ট তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নির্মিত সব বসতি সম্পূর্ণ অবৈধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা অগ্রহণযোগ্য।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ৫

পশ্চিম তীরে অবৈধ বসতি ইলি তিন গুণ বড় করার ঘোষণা ইসরায়েলের

প্রকাশিত হয়েছে: ০২:৪৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬