লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে অবস্থিত মাশিক প্রাসাদে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চালানো এই হামলায় প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি ও তার মন্ত্রিসভার সদস্যরা প্রাসাদের ভেতরেই অবস্থান করছিলেন। তবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই হামলায় তারা সবাই নিরাপদে আছেন এবং তাদের কোনো ক্ষতি হয়নি।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার মাশিক প্রাসাদের কাছাকাছি অন্তত পাঁচটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্র শব্দে আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ত্যাগ করেন।

এদিকে, এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক কার্যক্রমকে লক্ষ্য করেই তারা এই অভিযান পরিচালনা করেছে। হুথিদের ভাষ্যমতে, তাদের হামলার মূল লক্ষ্য ছিল প্রাসাদের ভেতরে থাকা একটি সামরিক পরিচালনাকেন্দ্র এবং অস্ত্রের গুদাম।

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে ফ্যামিলি ও কৃষক কার্ড কার্যকর ভূমিকা রাখবে: বিশ্বব্যাংক-আইএমএফ

ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা

প্রকাশিত হয়েছে: ০২:০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬