লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসেই প্রকাশিত হতে পারে এসএসসি ও সমমানের ফল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেতে অধীর অপেক্ষায় রয়েছেন প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী। দীর্ঘ প্রতীক্ষা ও নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও, গত ২০ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর সেই সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে।

তবে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সূত্র অনুযায়ী, শিক্ষার্থীদের এই অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে না। শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, তারা চলতি জুলাই মাসের ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে ফল প্রস্তুত করার লক্ষ্যে কাজ করছেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য থাকলেও তা সম্ভব হয়নি। বর্তমানে ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতির কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেদিন বলবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বোর্ডগুলো ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে চলতি মাসেই ফল প্রকাশ করা সম্ভব। এক্ষেত্রে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা বেশি। ওই কর্মকর্তা আরও জানান, ২৭ জুলাই নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ও শিক্ষা প্রশাসনের ব্যস্ততা রয়েছে। এছাড়া ৩১ জুলাই শুক্রবার হওয়ায় ৩০ জুলাই তারিখটিই ফল প্রকাশের জন্য বেশি উপযুক্ত বলে মনে করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

চলতি মাসেই প্রকাশিত হতে পারে এসএসসি ও সমমানের ফল

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬