লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পুলিশ ক্যাম্পে বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩ সদস্য

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় দায়িত্বরত তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। আজ রোববার সকাল সাতটার দিকে ক্যাম্পের পানির ট্যাংকের পানি পান করার পর এই ঘটনা ঘটে। অসুস্থ পুলিশ সদস্যদের বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, সকালে ক্যাম্পের তিন সদস্য গ্লাসে পানি ঢালার সময় তাতে সাদা ফেনা লক্ষ্য করেন। বিষয়টি গুরুত্ব না দিয়ে তারা কিছু পানি পান করেন এবং এরপরই পানিতে একধরনের বিষাক্ত গন্ধ পান। এর কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার পরপরই পুরো ট্যাংকের পানি ফেলে দিয়ে সেটি পরিষ্কার করা হয়েছে এবং পরীক্ষার জন্য পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ওসি জানান, ক্যাম্পের পানীয় জল পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপলাইনে কোনো বিষাক্ত পদার্থ প্রবেশ করেছে, তবে কীভাবে বা কার মাধ্যমে এটি ঘটেছে তা নিশ্চিত নয়। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

জঙ্গল সলিমপুর এলাকাটি ছিন্নমূল ও আলীনগর নামে দুটি অংশ নিয়ে গঠিত, যেখানে জেলা প্রশাসনের তথ্যমতে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী ও ভূমিদস্যুদের নিয়ন্ত্রণে ছিল। গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের একটি যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়া হয়। এর আগে বিভিন্ন অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার শিকার হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

সৌদির আসির ও নাজরানে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সীতাকুণ্ডে পুলিশ ক্যাম্পে বিষাক্ত পানি পান করে অসুস্থ ৩ সদস্য

প্রকাশিত হয়েছে: ০৩:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬