লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান লেকের এসটিপি প্রকল্পের অগ্রগতি দেখলেন প্রতিমন্ত্রী

রাজধানীর গুলশান লেক এবং মহাখালীতে অবস্থিত রাজউক ইউআরপি ভবন এলাকা পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বুধবার সকালে এই পরিদর্শনে গিয়ে তিনি এসটিপি বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের বর্তমান অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কালাচাঁদপুর এলাকায় গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং লেকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ কতদূর এগিয়েছে তা যাচাই করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি গুলশান-২ এর ১৮ নম্বর সড়ক সংলগ্ন লেক এলাকাটিও ঘুরে দেখেন। প্রতিমন্ত্রী লেকসমূহকে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এছাড়া পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী মহাখালীর রাজউক ইউআরপি ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, একটি পরিকল্পিত ও টেকসই নগরী গড়ে তোলার স্বার্থে সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

জনপ্রিয় সংবাদ

রংপুরের ৩৩ ওয়ার্ডে সপ্তাহে একদিন প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু

গুলশান লেকের এসটিপি প্রকল্পের অগ্রগতি দেখলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১১:১৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬