লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে চিকিৎসাধীন তরুণীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামের এক চিকিৎসাধীন তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার বাদুর ডাংগি গ্রামে। তার বাবা লতিফ মল্লিক জানান, রিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শুক্রবার ভোরে সবার অজান্তে তিনি হাসপাতালের ওই ওয়ার্ড থেকে নিচে লাফ দেন।

রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাস করার পর মোবাইল ফোনের মাধ্যমে সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের সঙ্গে রিয়ার বিয়ে হয়েছিল। বিয়ের পর তার স্বামী দেশে আসেন এবং কিছুদিন পর আবার সিঙ্গাপুরে চলে যান। স্বামীর চলে যাওয়ার পর থেকেই রিয়া ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গত কয়েকদিন ধরে তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত পাঁচদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের মোবাইল থেকে ফিরিয়ে খেলার মাঠে আনতে হবে: আমিনুল হক

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে চিকিৎসাধীন তরুণীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:৫৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬