লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

গত ৫ মাস ধরে ইরানের সামরিক ও প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোর পর এবার দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এই অভিযানে মার্কিন বাহিনীর সঙ্গী হবে ইসরায়েল। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ৩ আগস্ট সোমবার আর্থিক বাজার খোলার আগেই ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে প্রথম দফা হামলা শেষ করতে চায় মার্কিন প্রতিরক্ষা বাহিনী। তবে এই হামলার নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ আরও জানিয়েছে যে, ইসরায়েলকে ইতোমধ্যে এ ব্যাপারে জানানো হয়েছে এবং তেল আবিব হামলার সময়সীমা নির্ধারণে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করতে আগ্রহী।

তবে সূত্রের বরাতে আরও জানা গেছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এই হামলার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেননি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়েছিল। তবে দুদিন পর অর্থাৎ ২ মার্চ ইসরায়েল সেই যুদ্ধ থেকে সরে গিয়ে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান শুরু করে, আর এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে থাকে যুক্তরাষ্ট্র।

ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলাকে ঘিরে ফের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য জোট বাঁধার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল সিবিএস নিউজ। এ বিষয়ে এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যমটিকে জানান, ইরানে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে হামলার শুরু করার ব্যাপারে তারা এখনো কিছু জানেন না এবং যুক্তরাষ্ট্র থেকেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো যোগাযোগ করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬