লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় শ্বশুরবাড়িতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাই নিহত

বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মণ্ডলের ছেলে এবং তিনি দুপচাঁচিয়া পৌরসভার কার্য-সহকারী পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান শুক্রবার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় তার শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। শনিবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে পুকুরে পানি সেচ দেওয়ার জন্য তিনি নামলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে পরিবারের অন্তত সাতজন সদস্য আহত হয়েছেন। পরবর্তীতে স্বজনরা মিজানুর রহমানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনা সম্পর্কে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। তবে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পূরণে হল সুপারের বিরুদ্ধে অভিযোগ

বগুড়ায় শ্বশুরবাড়িতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাই নিহত

প্রকাশিত হয়েছে: ১২:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬