লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজের বিমান ভাড়ার সিন্ডিকেট এবার ভেঙে দেওয়া হয়েছে: বিমানমন্ত্রী আফরোজা খানম

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেষ হয়েছে। শনিবার রাতে অনুষ্ঠিত এই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানান, বিগত সময়ে হজের বিমান ভাড়া নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেট এবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভেঙে দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, এবার হজের বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে। বর্তমান সরকারের ৫ মাসের মেয়াদে দুই হজে সর্বমোট ৩৬ হাজার ৮৩০ টাকা ভাড়া কমানো সম্ভব হয়েছে। সৌদি সরকারের সাথে এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে এবং বিমান ভাড়া আরও কমতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হজকে কেবল একটি সাধারণ সফর না ভেবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যাত্রা হিসেবে উল্লেখ করে তিনি উমরাহর চেয়ে মূল হজের ওপর বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এবার ১ লাখ হজযাত্রীর লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানিয়ে তিনি বলেন, হজ নিয়ে যাতে কোনো ধরনের প্রতারণার ঘটনা না ঘটে সেদিকে কঠোর নজরদারি রাখা হবে। এছাড়া প্রথম দিকের হজ ফ্লাইটে এজেন্সি মালিকদের জন্য টিকিট বরাদ্দের বিষয়টি ধর্মমন্ত্রী আসার পর আলোচনা করে সুরাহা করা হবে বলে তিনি জানান। তবে সৌদি কোম্পানি কর্তৃক পুরো হজ মৌসুমে খাবার সরবরাহের সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সৌদির দেওয়া খাবার আমাদের দেশের হাজিরা খেতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। তিনি বলেন, হজের বিমান ভাড়া প্রায় দুই লাখ টাকা হয়ে গিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী ও বিমানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় এবার তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে। তিনি হজযাত্রীদের মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি নিবন্ধিত এজেন্সির মাধ্যমে হজে যাওয়ার অনুরোধ জানান। হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলার মাধ্যমে হজযাত্রীদের সচেতন করার লক্ষ্য পূরণ হয়েছে এবং অনেকে মেলাতেই বুকিং দিয়েছেন। ডলারের দাম বেশি থাকার পরও বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বিগত সরকারের আমলের বিমান ভাড়া নিয়ে লুটপাটের হিসাব নেওয়ার দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ বলেন, নিরাপদ ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনাই তাদের মূল লক্ষ্য। সৌদি সরকার হজকে বাণিজ্যিক দৃষ্টিতে দেখায় বাংলাদেশ ভালো ব্যবস্থাপনা করলেও হজযাত্রীর সংখ্যা কম হওয়ার কারণে পুরস্কার পায় না। তিনি আরও জানান, দেশে প্রায় ৫ লাখ মানুষ ওমরাহ করতে যাচ্ছেন এবং অনেক গ্রামে ওমরাহকে 'ছোট হজ' বলে পাঠানো হচ্ছে, যা নিয়ে গবেষণা করা প্রয়োজন। এবার হজে সৌদি কর্তৃপক্ষের খাবার ব্যবস্থাপনার জন্য ৩৯ হাজার টাকা দিতে হচ্ছে এবং অতিরিক্ত বাড়িভাড়া ১ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ করায় খরচ কিছুটা বেড়েছে। সিন্ডিকেট রুখতে প্রতি বছর লিড এজেন্সি পরিবর্তন করা হবে এবং ইমামদের মাধ্যমে আড়াই লাখ লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করা হচ্ছে। বিগত দিনের দুর্নীতি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করলেও সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে সাবেক হাব সভাপতি ইবরাহিম বাহার উদ্বেগ প্রকাশ করে বলেন, গত বছর সরকারি হিসাবে মাত্র ২ লাখ ওমরাহযাত্রী রেকর্ড করা হলেও বাস্তবে ৫ লাখ লোক ওমরাহ করতে গেছেন। বাকি ৩ লাখ লোক এজেন্সির বাইরে যাওয়ায় মানবপাচারের আশঙ্কা রয়েছে, যা খতিয়ে দেখা দরকার। সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি দাবি জানান, যার হজযাত্রী তাকেই যেন টিকিট ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক কায়সার সোহেল আহমেদ, বায়রার সাবেক মহাসচিব কাজী মফিজুর রহমান এবং টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাবের ইসি সদস্য মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি সালাহ উদ্দিন, সম্পাদক রিপন

হজের বিমান ভাড়ার সিন্ডিকেট এবার ভেঙে দেওয়া হয়েছে: বিমানমন্ত্রী আফরোজা খানম

প্রকাশিত হয়েছে: ০১:৩৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬