লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে করদাতাদের জন্য বিশেষ ছাড়

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে একটি বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যারা আয়কর রিটার্ন দাখিল করবেন, তারা পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ রোববার (২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধানের আওতায় এই প্রণোদনা কার্যকর করা হয়েছে। এই সুবিধাটি ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবারের করদাতাদের জন্য প্রযোজ্য হবে। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর সময়ের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ধরনের কর প্রণোদনা বা ছাড় পাওয়া যাবে না।

এনবিআর জানিয়েছে, করদাতারা এখন ঘরে বসেই অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন। এর পাশাপাশি বিকাশ, নগদ, রকেট এবং ডেবিট-ক্রেডিট কার্ডের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কর পরিশোধের সুযোগ রয়েছে। গত ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা শুরু হয়েছে। এনবিআরের ওয়েবসাইট (www.etaxnbr.gov.bd) থেকে রিটার্ন জমা দেওয়ার পাশাপাশি করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। অনলাইন সেবা গ্রহণে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) যোগাযোগ করে সহায়তা নেওয়া সম্ভব।

নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিলের ক্ষেত্রে অতিরিক্ত কর গণনার নিয়মও স্পষ্ট করেছে এনবিআর। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—এর মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। আবার ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা, যেটি বেশি, তা অতিরিক্ত কর হিসেবে প্রযোজ্য হবে। এনবিআর আশা করছে, নির্ধারিত সময়ের শুরুতে এই সুবিধা দেওয়ার ফলে করদাতারা সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন এবং কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

জনপ্রিয় সংবাদ

গুম প্রতিরোধে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে করদাতাদের জন্য বিশেষ ছাড়

প্রকাশিত হয়েছে: ০১:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬