লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মুরোদ আছে বলে আমার মনে হয় না। দলটি এখন একটি নিষিদ্ধ সংগঠন এবং মাফিয়া শক্তি। বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু তৎপরতার ইঙ্গিত ছাড়া তাদের বড় কোনো কার্যক্রম চালানোর মতো সক্ষমতা নেই বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশকে বিশেষ কোনো সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি পুলিশের নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের একটি অংশ। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে নজরদারিবিহীন কোনো যানবাহন না রাখা এবং দায়িত্ব পালনকালে যেন সবাই একসঙ্গে বিশ্রামে না যান, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে তিনি জানান, মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সরকারের শরিক দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

এনসিপির সমাবেশে হামলার ঘটনার তদন্ত হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬