লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে ফের মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির, ১৪৪ ধারা জারির আবেদন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবারের সংঘর্ষের রেশ না কাটতেই মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে একই স্থানে দুই সংগঠন বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের আশঙ্কা, একই সময়ে দুই সংগঠনের অবস্থান ক্যাম্পাসের একাডেমিক পরিবেশ ব্যাহত করার পাশাপাশি নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে।

মহানগর ছাত্রদলের সদস্যসচিব রবিউল ইসলাম রবি জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ২টা পর্যন্ত আবু সাঈদ চত্বরে তাদের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি রয়েছে। অন্যদিকে, মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সামছুল ইসলাম জানিয়েছেন, তাদের কর্মসূচিতে হামলার প্রতিবাদ, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিকেল ৫টা ৪০ মিনিটে লালবাগ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে আবু সাঈদ চত্বরে সমাবেশ করা হবে।

এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় ১৪৪ ধারা জারির আবেদন করেছেন। প্রক্টর তার আবেদনে উল্লেখ করেন, সোমবার রাতে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই স্থানে নতুন করে দুই সংগঠনের কর্মসূচির কারণে ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। বিকেলের কর্মসূচি ঘিরে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ দুই সংগঠনের কর্মসূচির বিষয়ে অবগত রয়েছে এবং বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়নি, বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

বেরোবিতে ফের মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির, ১৪৪ ধারা জারির আবেদন

প্রকাশিত হয়েছে: ০৮:৪১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬