লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন প্রবাসীর স্ত্রী

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর এলাকায় সৌদি প্রবাসী মো. জুয়েল খলিফার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে সংঘবদ্ধ একটি চোর চক্র মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে গোপনে প্রবেশ করে।

ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে চোরদের উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় ঝুমুর বেগম নামে এক গৃহবধূ একজন চোরকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে চোরটি নিজেকে মুক্ত করার চেষ্টা করলে গৃহবধূ তার হাতে কামড় দেন। এতে ওই চোরের একটি আঙুলের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর বাইরে অবস্থান করা চোরটির সহযোগীরা ঘরে ঢুকে তাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘরে থাকা দুটি মোবাইল ফোনও নিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

আগস্টের ৫ তারিখ যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

রাজাপুরে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন প্রবাসীর স্ত্রী

প্রকাশিত হয়েছে: ১২:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬