লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুজরাটের অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আরও নয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য মণিনগর সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহত সবার অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেন। কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল, এরপরও স্থানীয় একটি খামারে প্রতিষ্ঠানটি অবৈধভাবে আতশবাজি তৈরির কাজ চালিয়ে আসছিল।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করছে। এ ছাড়া, নিহতদের প্রত্যেকের পরিবারকে পিএমএনআরএফের পক্ষ থেকে দুই লাখ রুপি করে এককালীন অনুদান এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

গুজরাটের অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬