লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশগ্রহণের সুযোগ নেই: মীর শাহে আলম

নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশগ্রহণ কিংবা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা কিংবা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলা হলে তা বিব্রতকর। আইন অনুযায়ী তাদের কোনো সভা-সমাবেশ করা বা দলীয় কার্যালয় খোলার সুযোগ নেই।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বর্তমান সরকারের অবস্থান ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী জানান, বিগত স্বৈরাচারী শাসনের সময় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। তিনি বলেন, জনগণের রায়েই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। এছাড়া, সংশোধিত আইন অনুযায়ী এবার দলীয় মনোনয়ন কিংবা জাতীয় প্রতীক ব্যবহারের কোনো সুযোগ রাখা হয়নি।

এর আগে প্রতিমন্ত্রী শিবগঞ্জ মোকামতলা উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুকূলে দুটি স্কুল বাস বিতরণ করেন। এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১১ জন

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশগ্রহণের সুযোগ নেই: মীর শাহে আলম

প্রকাশিত হয়েছে: ০১:০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬