লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাহিনী

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৭। পেশাগত দায়িত্ব পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রয়াত এই কর্মকর্তার রেখে যাওয়া ব্যাংকঋণ পরিশোধের জন্য তার স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার একটি চেক তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিজ হাতে চেকটি হস্তান্তর করেন। এই অর্থ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মোহাম্মদ আলাউদ্দিনের বকেয়া ঋণ পরিশোধে ব্যবহৃত হবে।

এর আগে, গত ৫ জুলাই ২০২৬ সালে চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন নিহত হন। তার মৃত্যুর পরপরই দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ তাৎক্ষণিকভাবে ৭৫ হাজার টাকা সহায়তা দিয়েছিল বাহিনী।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহত কর্মকর্তার বাবা এবং বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর বিধি অনুযায়ী প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতেও এই পরিবারটির পাশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থাকবে।

জনপ্রিয় সংবাদ

রাউজানে বাজারে প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মীকে হত্যা

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাহিনী

প্রকাশিত হয়েছে: ০৫:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬