লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে পর্তুগিজ রেফারি হোয়াও পিনহেইরো

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার আসন্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগালের রেফারি হোয়াও পিনহেইরো। কানসাস সিটিতে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে। ৩৮ বছর বয়সী এই রেফারি ইউরোপীয় ফুটবলে বেশ পরিচিত মুখ এবং ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে তার অভিষেক হয়।

চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো দায়িত্ব পালন করছেন পিনহেইরো। গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও বসনিয়ার ম্যাচে তিনি দায়িত্বে ছিলেন, যেখানে সুইজারল্যান্ড ৪-১ গোলে জয়লাভ করে। ওই ম্যাচে তিনি তিনটি হলুদ কার্ড এবং বসনিয়ার সেন্টার ব্যাক তারিক মুহারেমোভিচকে একটি লাল কার্ড দেখিয়েছিলেন। এছাড়া শেষ বত্রিশের কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেছেন।

তবে সাম্প্রতিক ক্যারিয়ারে চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে তার ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও পিএসজির সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। সে ম্যাচে বায়ার্নের পক্ষে একটি পেনাল্টির দাবি উঠলেও তিনি তা দেননি, যা নিয়ে বায়ার্নের ডাগআউটে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

শনিবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন পর্তুগালেরই ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার। যদিও এর আগে গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের ম্যাচ পরিচালনা করেছেন পিনহেইরো, তবে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনার দায়িত্ব তিনি এই প্রথম পেলেন।

মহাদেশীয় পর্যায়ে তার ক্যারিয়ারের বড় অংশই কেটেছে উয়েফা আয়োজিত প্রতিযোগিতায়। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয় তার। এরপর থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন তিনি, যার মধ্যে নকআউট পর্বের ম্যাচও রয়েছে।

তার সাম্প্রতিক ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল গত চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ ও পিএসজির সেমিফাইনালের দ্বিতীয় লেগে। সে ম্যাচে তার প্রতি স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। প্রথমার্ধের ৩০ মিনিটে ফরাসি দল ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় বায়ার্নের হয়ে একটি পেনাল্টির দাবি ওঠে। বক্সের ভেতর হাত লাগিয়েছিলেন তারই স্বদেশী খেলোয়াড় খেলোয়াড় জোয়াও নেভেস। তবে পেনাল্টি দেননি রেফারি, ভিএআরও তাকে রিভিউর জন্য ডাকেনি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল বায়ার্নের পুরো ডাগআউট।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে পর্তুগিজ রেফারি হোয়াও পিনহেইরো

প্রকাশিত হয়েছে: ০৩:০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬