লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষ প্রমাণিত দুই অ্যাথলেট: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে তাঁদের পুরুষ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভায় এই দুই অ্যাথলেটের সব পদক বাতিলের পাশাপাশি তাঁদের আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে এই দুই অ্যাথলেটের লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল। স্প্রিন্টার কবিতা রায়ের বয়স ১৯ বছর এবং থ্রোয়ার জান্নাত বেগমের বয়স ২৮ বছর। জান্নাত বাংলাদেশ সেনাবাহিনী এবং কবিতা নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতেন। অভিযোগের প্রেক্ষিতে ফেডারেশনের আগের কমিটি লিঙ্গ নির্ধারণের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহায়তা চেয়েছিল।

এই প্রক্রিয়ায় ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত ১১ মে মেডিকেল বোর্ডের কার্যক্রম শেষ হয় এবং ১৬ মে চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনের হাতে পৌঁছায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জান্নাত ও কবিতার শরীরে নারীর স্বাভাবিক হরমোনের চেয়ে টেস্টোস্টেরনের মাত্রা অনেক বেশি।

মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী, জান্নাত বেগমের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা ১৯ দশমিক ৬৬ এনমোল/লিটার, যা ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নির্ধারিত সীমা (২ দশমিক ৫ এনমোল/লিটার) থেকে প্রায় ৮ গুণ বেশি। অন্যদিকে, কবিতা রায়ের রক্তে এই মাত্রা ১৬ দশমিক ৫০ এনমোল/লিটার, যা নির্ধারিত সীমার তুলনায় সাড়ে ৬ গুণের বেশি। ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নিয়ম অনুযায়ী, নারী বিভাগে খেলার জন্য অ্যাথলেটকে টানা ২৪ মাস টেস্টোস্টেরনের মাত্রা ২ দশমিক ৫ এনমোল/লিটারের নিচে রাখতে হয়।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, 'ওরা দুজন নারী নয়, পুরুষ। তাই তাদের জাতীয় প্রতিযোগিতার সব পদক বাতিল করা হয়েছে। জান্নাতের কয়েকটি স্বর্ণপদকসহ মোট ৯টি পদক রয়েছে এবং কবিতার প্রায় চারটি পদক রয়েছে। এসব পদক এখন বডিলি শিফট হয়ে যাবে।' আলী ইমাম আরও নিশ্চিত করেছেন যে, তারা নারী হিসেবে আর কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটার মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

পুরুষ প্রমাণিত দুই অ্যাথলেট: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে: ০৫:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬