লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: শনাক্ত হলেন জড়িতরা

ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অভিনেত্রী নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সময় কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন। তার গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তার মুঠোফোনটিও ছুড়ে ফেলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা নিজেদের ইতালি শাখা ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে। ঘটনার সময় মনিরুল হাওলাদার নামের এক ব্যক্তি ফেসবুক লাইভ করছিলেন এবং লাইভের ক্যাপশনে বাঁধনকে 'জুলাই জঙ্গি' আখ্যা দিয়ে 'উত্তম মাধ্যম' দেওয়ার দাবি করেন। স্থানীয় আওয়ামী লীগ ও মনিরুলের স্বজনদের সূত্রে জানা গেছে, মনিরুলের বাড়ি মাদারীপুর জেলায় এবং তিনি আগে ছাত্রলীগের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। ৫ আগস্টের পর তিনি প্রথমে লিবিয়া এবং পরে ইতালিতে পাড়ি জমান।

ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে শিপল মাহমুদ বিপ্লব নামে শরীয়তপুরের এক ব্যক্তিকে বাঁধনের দিকে বারবার পানি ছুড়ে দিতে দেখা যায়, যিনি বর্তমানে ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। শরীয়তপুরের ছাত্রলীগ নেতাদের সূত্রে জানা গেছে, তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার ইলিয়াস মিয়া নামে আরেক ব্যক্তিকে বাঁধনের দিকে এগিয়ে গিয়ে তাঁকে থাপ্পড় মারার চেষ্টা করতে দেখা গেছে। এতে আঘাত লাগে অভিনেত্রীর হাতে এবং তাঁর মুঠোফোনটি হাত থেকে পড়ে যায়। ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে ইলিয়াসের উপস্থিতির একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে।

এছাড়া আলতাফ পাহাড় নামে শরীয়তপুরের আরেকজন, যিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে, তাকেও বাঁধনকে শাসাতে দেখা গেছে। বর্তমানে তিনি ইতালির ভেনিসে যুবলীগের সঙ্গে যুক্ত রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার ভিডিওতে আলতাফকে অপেক্ষাকৃত সামনের সারিতে থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায়।

ভিডিওতে হামলাকারীদের চিৎকার করে বলতে শোনা যায়, 'আমরা ইতালির ছাত্রলীগ। বাংলাদেশের যেকোনো প্রান্তে যাবে, তাদের আমরা প্রতিহত করব।' তারা বাঁধনকে উদ্দেশ্য করে নানা আপত্তিকর মন্তব্য করে এবং জোরপূর্বক 'জয় বাংলা' স্লোগান দেওয়ার চেষ্টা চালায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ ছেড়ে প্রথমে লিবিয়া এবং পরে ইতালিতে যান।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা গেছে।

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় ৩৯ পোটলা গাঁ/জাসহ আটক ০১ জন।

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: শনাক্ত হলেন জড়িতরা

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬