লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা, অবরুদ্ধ এমপি ও পরিবার

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুল এবং তাঁর মেয়ের সঙ্গে স্থানীয় একটি মাদ্রাসার বিরোধের জেরে তাঁদের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় অবস্থিত এমপির বাসভবনে স্থানীয়রা এ হামলা চালান। এ ঘটনার পর থেকে এমপি ও তাঁর পরিবারের সদস্যরা বাসভবনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এমপির বাসভবনের সামনেই আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদ অবস্থিত। ওই মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার এমপির মেয়ে অনন্যা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখালে পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। তবে মঙ্গলবার সকালে এমপি ও তাঁর মেয়ে ফের মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় অনন্যা রেক্সোনা নামের এক স্থানীয় নারীর মাথা ফাটিয়ে দেন এবং নাসির উদ্দিন নামের এক অভিভাবকের ওপর চড়াও হন। এর ফলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এমপির বাসভবনে হামলা ও ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে এমপি ও তাঁর মেয়ে বাসভবনের মূল ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে, এমপি গোলাম রসুল তাঁর মেয়েকে মানসিক রোগী হিসেবে দাবি করে বলেন, তাঁকে ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমি ভীত, সন্ত্রস্ত। নিরাপত্তাহীনতায় ভুগছি। গানপাউডার এনে রেখেছে। যেকোনো সময় আমার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।' একই সঙ্গে তিনি উদ্ভূত পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং এমপি ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এমপির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য তাঁর ব্যক্তিগত বিষয়, এ বিষয়ে পুলিশের কিছু জানা নেই। এদিকে, হামলার প্রতিবাদে জেলা জামায়াতের পক্ষ থেকে সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস দাবি করেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এমপি গোলাম রসুল বাড়ি থেকে বের হননি এবং স্থানীয় কিছু লোকজন তাঁর বাড়ির সামনে অবস্থান করছিলেন।

জনপ্রিয় সংবাদ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিংমলে বিস্ফোরণ ও ধস, বহু হতাহতের শঙ্কা

যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা, অবরুদ্ধ এমপি ও পরিবার

প্রকাশিত হয়েছে: ১২:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬