লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যুক্ত হতে চায় বাংলাদেশ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে প্রস্তাবিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা এই প্রস্তাবটিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এই জোটকে স্বীকৃতি দেয় এবং এতে অংশগ্রহণের বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীর ও আবেগী সম্পর্ক বিদ্যমান। তাই মধ্যপ্রাচ্য বা ইসলামি দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা জোট গঠিত হলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণকে অস্বাভাবিক কিছু বলে মনে করেন না তিনি।

একই অনুষ্ঠানে হুমায়ুন কবির তার দ্বৈত বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বিভিন্ন মহলে চলমান সমালোচনার জবাব দেন। তিনি নিজেকে একজন গর্বিত বাংলাদেশি নাগরিক হিসেবে অভিহিত করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব গণমাধ্যম বা মহল এই বিষয়টি নিয়ে সমালোচনা কিংবা অপপ্রচার চালাচ্ছে, তারা প্রকৃতপক্ষে দেশের ভালো চায় না।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যুক্ত হতে চায় বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০২:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬