লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সাথে অংশীদারিত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

বৈঠকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশে নতুন নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি করলে দুই দেশের এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই সৌজন্য সাক্ষাতে অংশ নেয়। তারা মূলত দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় হুমায়ুন কবির বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুবিধা এবং সম্ভাবনাময় খাতগুলোর চিত্র তুলে ধরেন। তিনি নিশ্চিত করেন যে, সরকার একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিনিধিদলের নেতা অতুল কেশাপ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহের কথা জানানো হয়। উভয় পক্ষই দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে বাংলাদেশি ও মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্পৃক্ততা ও অংশীদারিত্ব গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

শরীর নিয়ে কটাক্ষের শিকার ক্যাটরিনা, নিজের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সাথে অংশীদারিত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি চায় বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০১:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬