লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে টাইগাররা এই দেশে কোনো টেস্ট ম্যাচ খেলেছিল। বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

টস হারলেও হতাশ নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, উইকেটে থাকা প্রাথমিক আর্দ্রতা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলার পরিকল্পনা রয়েছে তাদের। এই ম্যাচে বাংলাদেশ দল সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেনের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী সাদমান ইসলাম, আর মিডল অর্ডারে আছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস।

প্রায় আট মাস পর টেস্টে ফিরছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন জশ হ্যাজলউড, তবে বাদ পড়েছেন গত অ্যাশেজে ৩১ উইকেট নেওয়া স্কট বোল্যান্ড। এক বছরেরও বেশি সময় পর কামিন্স, স্টার্ক ও হ্যাজলউড একসঙ্গে খেলছেন, যারা অস্ট্রেলিয়ার পেস আক্রমণের মূল ভরসা। অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন স্পিনার নাথান লায়নও। অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার, আর ব্যাটিংয়ে মূল দায়িত্বে ট্রাভিস হেড, মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ।

এই সিরিজে বেশ কিছু ব্যক্তিগত মাইলফলকের হাতছানি রয়েছে। মুশফিকুর রহিমের সামনে ৭ হাজার টেস্ট রানের সুযোগ। স্টিভ স্মিথ বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় আছেন। এদিকে জশ হ্যাজলউড ৩০০ উইকেটের মাইলফলক থেকে মাত্র ৫ উইকেট দূরে এবং মিচেল স্টার্ক ৯ উইকেট পেলে কপিল দেবের ৪৩৪ উইকেটকে ছাড়িয়ে যাবেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, লিটন দাস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, জেইক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।

জশ হ্যাজলউডের প্রয়োজন আর ৫ উইকেট, পৌঁছাতে ৩০০ উইকেটের মাইলফলকে (বর্তমানে ২৯৫)।

মিচেল স্টার্কও রেকর্ডের দ্বারপ্রান্তে—১০৫ টেস্টে ৪৩১ উইকেট নেওয়া এই পেসারের ৯টি উইকেট পেলে ছাড়িয়ে যাবেন কপিল দেবের ৪৩৪, আর ১০ উইকেট পেলে পেছনে ফেলবেন ডেল স্টেইনের ৪৩৯ উইকেটকে।বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম,

জনপ্রিয় সংবাদ

২১ দিনের নবজাতকের হাম জয়, সুস্থ হয়ে ফিরল বাড়িতে

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০১:২৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬