লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাওয়ার প্লেতে ৫৪ রান জিম্বাবুয়ের, এক উইকেট তুলে নিল বাংলাদেশ

বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে এই ম্যাচে দলে নেই, তার পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন নুরুল হাসান।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিংয়ে চাপে থাকা বাংলাদেশকে বেশ বেগ পেতে হয়েছে। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসানের করা প্রথম তিন ওভারে জিম্বাবুয়ে কোনো উইকেট না হারিয়েই ৩৮ রান তুলে ফেলে। তবে নাহিদ রানা বোলিংয়ে এসেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন। তার বলে ক্যাচ তুলে দিয়ে ৯ বলে ১৪ রান করে আউট হয়েছেন মারুমানি। পাওয়ার প্লে শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ৫৪ রান, হারিয়েছে ১ উইকেট।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে রয়েছেন তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

পাওয়ার প্লেতে ৫৪ রান জিম্বাবুয়ের, এক উইকেট তুলে নিল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ১১:০০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬