লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

বাংলাদেশের রাজনীতির এক প্রবীণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার আর নেই। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন জলপাইগুড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি নিয়ে দেশে ফিরে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিজেকে যুক্ত করেন।

রাজনৈতিক জীবনে তিনি ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গঠিত বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি ভূমি, শিক্ষা, আইন ও বিচারসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের নির্বাচনের পর তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছেন।

আইন ও আন্তর্জাতিক বিষয়ে গভীর আগ্রহ ছিল তার। তিনি আন্তর্জাতিক আইন, সমুদ্র আইন, জাতিসংঘ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন। পাশাপাশি নিজ জেলা পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাক্ষেত্রেও অবদান রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী বেগম নুর আখতার, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

না ফেরার দেশে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

প্রকাশিত হয়েছে: ০৫:০০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬