লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের বিশেষ সভা

বরগুনার বেতাগীতে কলেজ, স্কুল ও মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা থেকে রক্ষা এবং এলাকার সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমর কুমার বেপারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, যুগ্ম সম্পাদক এস.এম নুরুল ইসলাম পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা রোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং যেকোনো অপতৎপরতার তথ্য পাওয়া মাত্রই প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় বহিরাগতদের অনুপ্রবেশ এবং গুজব প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়। সভায় যেকোনো মূল্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেন উপস্থিত সকলে।

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ীতে এসকে গ্রুপের বিনিয়োগ প্রস্তাব, দ্রুত এগোনোর আহ্বান প্রধানমন্ত্রীর

বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের বিশেষ সভা

প্রকাশিত হয়েছে: ০১:০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬