লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা করছে সরকার: বিমানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট সম্প্রসারণ ও আয় বৃদ্ধির ওপর ভিত্তি করে ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, বিমানের রুটগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে যখন আয় বাড়বে, তখন ভাড়া আরও কমানোর বিষয়টি বিবেচনা করা হবে।

৩০ আগস্ট (রবিবার) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

হজের বিমান ভাড়া কমানোর চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, প্রথমদিকে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা, যা পরবর্তীতে অন্তর্বর্তী সরকার কমিয়ে প্রায় ১ লাখ টাকা করে। বিগত হজে বিমান ভাড়া সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হলেও এ বছর ডায়নামিক প্রাইসিং বা গতিশীল মূল্য নির্ধারণ পদ্ধতির মাধ্যমে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে। তিনি আরও জানান, অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের প্রচলিত নিয়মের সাথে সামঞ্জস্য রেখেই বিমানের টিকিটের মূল্য নির্ধারণ করা হবে।

এদিকে, অভ্যন্তরীণ রুটে বিশেষ করে ফ্লাইট ছাড়ার কাছাকাছি সময়ে টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমানের (রাজশাহী-১) প্রশ্নের জবাবে মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম রুটের উদাহরণ দেন। তিনি স্পষ্ট করেন যে, ঢাকা-চট্টগ্রাম রুটের প্রকৃত বিমান ভাড়া ১২ হাজার টাকা নয়, বরং প্রায় ৬ হাজার ৪০০ টাকা। তবে এর সাথে যাত্রীদের অতিরিক্ত ১৫ শতাংশ কর ও অন্যান্য প্রযোজ্য চার্জ পরিশোধ করতে হয়।

শেষ মুহূর্তে টিকিট নিয়ে কারসাজি বা কালোবাজারি রোধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত সংসদকে আশ্বস্ত করেন। তিনি বলেন, যাত্রীরা যাতে নির্ধারিত মূল্যেই টিকিট কিনতে পারেন তা নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, "আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, ইনশাআল্লাহ, আপনাদের কখনো বেশি দামে এই টিকিট কিনতে হবে না। নির্ধারিত মূল্যেই টিকিট কিনতে পারবেন।" বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক সক্ষমতা বজায় রেখে সাধারণ মানুষের বিমান ভ্রমণকে আরও সাশ্রয়ী করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৯৭

বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা করছে সরকার: বিমানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১২:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬