লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অবস্থিত প্রধান নির্বাচনি কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত নিয়ম অনুযায়ী পুরো নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

তফশিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর ১৬ আগস্ট (রবিবার) সকাল ১০টা থেকে ইসি ভবনে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, যা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সম্পন্ন হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আরও উল্লেখ করেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফশিল ঘোষণার পর কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। বর্তমানে শুধু নির্বাচনের সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে হালনাগাদ তথ্য ও অগ্রগতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল ২০ বছর বয়সী যুবকের

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬